ফুল্ল শাখা যেমন মধুমতী মধুরা হও তেমনি মোর প্রতি। বিহঙ্গ যথা উড়িবার মুখে পাখায় ভূমিরে হানে তেমনি আমার অন্তরবেগ লাগুক তোমার প্রাণে। আকাশধরা রবিরে ঘিরি যেমন করি ফেরে, আমার মন ঘিরিবে ফিরি তোমার হৃদয়েরে। আমাদের আঁখি হোক্ মধুসিক্ত, অপাঙ্গ হয় যেন প্রেমে লিপ্ত। হৃদয়ের ব্যবধান হোক্ মুক্ত, আমাদের মন হোক্ যোগযুক্ত। |