[ছুরি নিক্ষেপ করিয়া ]-- মুহূর্ত্তে জগৎ মোর ধ্বংস হ'য়ে গেল। শূন্য হয়ে গেল মোর সমস্ত জীবন! পৃথ্বীরাজ মরে নাই, মরেছে যে জন সে কেবল রুদ্রচণ্ড, আর কেহ নয়। যে দুরন্ত দৈত্যশিশু দিন রাত্রি ধ'রে হৃদয়মাঝারে আমি করিনু পালন, তারে নিয়ে খেলা শুধু এক কাজ ছিল, পৃথিবীতে আর কিছু ছিল না আমার, তাহারি জীবন ছিল আমার জীবন-- এ মুহূর্ত্তে মরে গেল সেই বৎস মোর! তারি নাম রুদ্রচণ্ড, আমি কেহ নই। আয়, ছুরি, আয় তবে, প্রভু গেছে তোর-- এ শূন্য আসন তাঁর ভেঙ্গে ফেল্ তবে। [বিঁধাইয়া বিঁধাইয়া ] ভেঙ্গে ফেল্, ভেঙ্গে ফেল্, ভেঙ্গে ফেল্ তবে। [অমিয়ার প্রবেশ] |