২৭    

          গোপন প্রাণে একলা মানুষ যে

তারে   কাজের পাকে জড়িয়ে রাখিস নে॥

তার    একলা ঘরের ধেয়ান হতে   উঠুক-না গান নানা স্রোতে,

          তার    আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে॥

তোর   প্রাণের মাঝে একলা মানুষ যে

তারে   দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।

কোন্‌   আরেক একা ওরে খোঁজে,   সেই তো ওরই দরদ বোঝে--

          যেন     পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে॥

রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ জানুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন


view notation

Renditions Recommended by Readers