আমি ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে-- এমন হাওয়ার মুখে ভাসল তরী, কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে॥ ছড়িয়ে গেছে সুতো ছিঁড়ে, তাই খুঁটে আজ মরব কি রে-- এখন ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি বেড়া ঘিরব না আর, ঘিরব না রে॥ ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে-- এখন পালের রশি ধরব কষি, এ রশি ছিঁড়ব না আর ছিঁড়ব না রে! | রাগ: খাম্বাজ-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): 1316 রচনাকাল (খৃষ্টাব্দ): 1909 স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
|