৪২    

     না গো,      এই যে ধুলা আমার না এ।

তোমার ধুলার ধরার 'পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে॥

     দিয়ে মাটি আগুন জ্বালি   রচলে দেহ পূজার থালি--

     শেষ আরতি সারা ক'রে ভেঙে যাব তোমার পায়ে॥

ফুল যা ছিল পূজার তরে

যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে।

     কত প্রদীপ এই থালাতে   সাজিয়েছিলে আপন হাতে--

     কত যে তার নিবল হাওয়ায়, পৌঁছল না চরণছায়ে॥

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ সেপ্টেম্বর, ১৯১৩
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার


view notation

Renditions Recommended by Readers