৪৯    

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।

দাঁড় ধ'রে আজ বোস্‌ রে সবাই, টান রে সবাই টান॥

বোঝা যত বোঝাই করি   করব রে পার দুখের তরী,

     ঢেউয়ের 'পরে ধরব পাড়ি-- যায় যদি যাক প্রাণ॥

কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা,

ভয়ের কথা কে বলে আজ-- ভয় আছে সব জানা।

কোন্‌ শাপে কোন্‌ গ্রহের দোষে     সুখের ডাঙায় থাকব বসে।

     পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান॥

রাগ: পিলু
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1315
রচনাকাল (খৃষ্টাব্দ): 1908
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী


view notation

Renditions Recommended by Readers