যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে ঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে, বন্ধমোচন ছন্দে তখন নেমে এলে নির্ঝরিণী-- তোমারে চিনি, তোমারে চিনি॥ সিন্ধুমিলনসঙ্গীতে মাতিয়া উঠেছ পাষাণশাসন লঙ্ঘিতে অধীর ছন্দে ওগো মহাবিদ্রোহিণী-- তোমারে চিনি, তোমারে চিনি॥ হে নিঃশঙ্কিতা, আত্ম-হারানো রুদ্রতালের নূপুরঝঙ্কৃতা, মৃত্যুতোরণতরণ-চরণ-চারিণী চিরদিন অভিসারিণী, তোমারে চিনি॥ | রাগ: অজ্ঞাত তাল: অজ্ঞাত রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩৪৫ রচনাকাল (খৃষ্টাব্দ): নভেম্বর, ১৯৩৮
|