ওগো নদী, আপন বেগে পাগল-পারা, আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা॥ আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা॥ ওগো নদী, চলার বেগে পাগল-পারা, পথে পথে বাহির হয়ে আপন-হারা-- আমার চলা যায় না বলা-- আলোর পানে প্রাণের চলা-- আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা॥ | রাগ: পিলু তাল: একতাল রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৫ রচনাস্থান: বোলপুর থেকে কলকাতা যাবার পথে ট্রেনে স্বরলিপিকার: ইন্দিরা দেবী
|