সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে॥

        শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী,

        নিখিল গাহে আজি আকুল আশ্বাসে॥

        গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা,

            মধুর বহে তব কৃপাসমীরণ।

            আনন্দতরঙ্গ উঠে দশ দিকে,

            মন প্রাণ মগ্ন অমৃত-উচ্ছ্বাসে॥

রাগ: নায়েকী কানাড়া
তাল: ধামার
রচনাকাল (বঙ্গাব্দ): 1303
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন


view notation

Renditions Recommended by Readers