৬৬    

মম      রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,

মম      অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে॥

এই      মূল্যহারা মম শুক্তি,    এসো মুক্তাকণায় তুমি মুক্তি--

মম      মৌনী বীণার তারে এসো সঙ্গীতে॥

          নব অরুণের এসো আহ্বান,

          চিররজনীর হোক অবসান-- এসো।

এসো    শুভস্মিত শুকতারায়,    এসো    শিশির-অশ্রুধারায়,

          সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1340
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ


view notation

Renditions Recommended by Readers