Home > Songs > প্রেম > ১০৬

১০৬    

     আরো একটু বসো তুমি, আরো একটু বলো।

          পথিক, কেন অথির হেন-- নয়ন ছলোছলো ॥

আমার কী যে শুনতে এলে   তার কিছু কি আভাস পেলে--

          নীরব কথা বুকে আমার করে টলোমলো ॥

              যখন থাক দূরে

     আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে।

কাছে এলে তোমার আঁখি    সকল কথা দেয় যে ঢাকি--

     সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলোজ্বলো ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ শ্রাবণ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ অগাস্ট, ১৯২৭
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers