তবু মনে রেখো যদি দূরে যাই চলে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে। যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি-- তবু মনে রেখো। যদি জল আসে আঁখিপাতে, এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো। এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে-- মনে রেখো। যদি পড়িয়া মনে ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে-- তবু মনে রেখো। | রাগ: কীর্তন তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): 1294 রচনাকাল (খৃষ্টাব্দ): 1887 স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লকুমার দাস
|