ছি ছি, মরি লাজে, মরি লাজে--
কে সাজালো মোরে মিছে সাজে। হায়॥
বিধাতার নিষ্ঠুর বিদ্রূপে নিয়ে এল চুপে চুপে
মোরে তোমাদের দুজনের মাঝে॥
আমি নাই, আমি নাই-- আদরিণী লহো তব ঠাঁই
যেথা তব আসন বিরাজে। হায়॥
Renditions Recommended by Readers