Home > Songs > প্রেম > ২১৯

২১৯    

কোন্‌ বাঁধনের গ্রন্থি বাঁধিল দুই অজানারে

      এ কী সংশয়েরি অন্ধকারে।

দিশেহারা হাওয়ায় তরঙ্গদোলায়

      মিলনতরণীখানি ধায় রে

            কোন্‌ বিচ্ছেদের পারে॥

রাগ: ভৈরবী-কালাংড়া
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1345
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী


view notation

Renditions Recommended by Readers