Home > Songs > প্রেম > ২৮১

২৮১    

সখী, আঁধারে একেলা ঘরে   মন মানে না।

কিসেরই পিয়াসে কোথা যে যাবে সে,   পথ জানে না ॥

     ঝরোঝরো নীরে,   নিবিড় তিমিরে,   সজল সমীরে গো

     যেন কার বাণী কভু কানে আনে-- কভু আনে না ॥

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers