কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে॥ কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কী ধন মাগি-- তাকাই কেন পথের পানে॥ দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে। সকাল-সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে-- বাজায় কে যে কিসের তানে॥ | রাগ: পিলু-বারোয়াঁ তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আষাঢ়, ১৩১১ রচনাকাল (খৃষ্টাব্দ): 1904 রচনাস্থান: মজঃফরপুর স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
|