Home > Songs > প্রেম > ৩৪২

৩৪২    

যদি আসে তবে কেন যেতে চায়।

দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥

     চেয়ে থাকে ফুল হৃদয় আকুল--

          বায়ু বলে এসে 'ভেসে যাই'।

          ধরে রাখো, ধরে রাখো--

     সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥

পথিকের বেশে সুখনিশি এসে

বলে হেসে হেসে 'মিশে যাই'।

     জেগে থাকো, সখী, জেগে থাকো--

     বরষের সাধ নিমেষে মিলায়॥

রাগ: দেশ-মল্লার
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1296
রচনাকাল (খৃষ্টাব্দ): 1889


view notation

Renditions Recommended by Readers