Home > Songs > প্রেম > ৩৬১

৩৬১    

জীবনে আজ কি প্রথম এল বসন্ত।

নবীনবাসনাভরে হৃদয় কেমন করে,

    নবীন জীবনে হল জীবন্ত।

        সুখভরা এ ধরায়     মন বাহিরিতে চায়,

            কাহারে বসাতে চায় হৃদয়ে।

        তাহারে খুঁজিব দিকদিগন্ত॥

    যেমন দখিনে বায়ু ছুটেছে,    না জানি কোথায় ফুল ফুটেছে,

    তেমনি আমিও, সখী যাব--  না জানি কোথায় দেখা পাব।

        কার সুধাস্বর-মাঝে,    জগতের গীত বাজে,

            প্রভাত জাগিছে কার নয়নে,

                কাহার প্রাণের প্রেম অনন্ত

                তাহারে খুঁজিব দিকদিগন্ত॥

রাগ: কানাড়া
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী


view notation

Renditions Recommended by Readers