Home > Songs > প্রেম > ৩৯৩

৩৯৩    

                   গেল গো--

     ফিরিল না, চাহিল না, পাষাণ সে।

কথাটিও কহিল না, চলে গেল গো ॥

     না যদি থাকিতে চায়   যাক যেথা সাধ যায়,

একেলা আপন-মনে   দিন কি কাটিবে না।

     তাই হোক, হোক তবে--

         আর তারে সাধিব না ॥

রাগ: গৌড়মল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884


view notation

Renditions Recommended by Readers