একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি– ঘাতক সৈন্যে ডাকি ‘মারো মারো’ ওঠে হাঁকি । গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর– মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর ! এ পানপাত্র নিদারুণ বিষে ভরা দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।। | রাগ: মিশ্র ইমন তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ৯ পৌষ, ১৩৪৬ রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ডিসেম্বর, ১৩৩৯ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
|