দিন তো চলি গেল, প্রভু, বৃথা– কাতরে কাঁদে হিয়া। জীবন অহরহ হতেছে ক্ষীণ– কী হল এ শূন্য জীবনে। দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়া। প্রভু হে, যাইবে ভয়, পাব ভরসা তুমি যদি ডাকো এ অধমে।। | রাগ: আশাবরী-তোড়ি তাল: অজ্ঞাত রচনাকাল (বঙ্গাব্দ): 1291 রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
|