হে কৌন্তেয়, ভালো লেগেছিল ব'লে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি, নন্দনকানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায়। যদি সাঙ্গ হল পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের সাজি থাক্ পড়ে মন্দির-বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। | রাগ: কীর্তন-মিশ্র রামকেলী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২ রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
|