নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরি দ্বারে, আয় আয় আয়, পরিবি গলার হারে। লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে-- বেণীর বাঁধনে রাখিবি বেঁধে, অলকদোলায় দুলাবি তারে, আয় আয় আয়। বনমাধুরী করিবি চুরি আপন নবীন মাধুরীতে-- সোহিনী রাগিণী জাগাবে সে তোদের দেহের বীণার তারে তারে, আয় আয় আয়॥ | রাগ: কালাংড়া তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): 1344 রচনাকাল (খৃষ্টাব্দ): 1938 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
|