আমি দেখব না, আমি দেখব না, আমি দেখব না তোর দর্পণ। বুক ফেটে যায়, যায় গো, বুক ফেটে যায়। কী ভয়ংকর দুঃখের ঘূর্ণিঝঞ্ঝা-- মহান বনস্পতি ধুলায় কি লুটাবে, ভাঙবে কি অভ্রভেদী তার গৌরব। দেখব না, আমি দেখব না তোর দর্পণ। না না না। | রাগ: সোহিনী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1344 রচনাকাল (খৃষ্টাব্দ): 1938 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
|