দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার। স্নান করাব অতল জলে বিপুল বেদনার। মোর সংসার দিব যে জ্বালি, শোধন হবে এ মোহের কালি-- মরণব্যথা দিব তোমার চরণে উপহার॥ | রাগ: বাগেশ্রী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1340 রচনাকাল (খৃষ্টাব্দ): 1933 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
|