সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন, সব চরাচর আকুল-- কি হবে কে জানে, ঘোরা রজনী, দিক-ললনা ভয়বিভলা। চমকে চমকে সহসা দিক উজলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজলী থরহর চরাচর পলকে ঝলকিয়ে। ঘোর তিমির ছায় গগন মেদিনী, গুরু গুরু নীরদগরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে-- সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ! | রাগ: মেঘমল্লার তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1289 রচনাকাল (খৃষ্টাব্দ): 1882 স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
|