বনে বনে সবে মিলে চল হো! চল হো! ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়! এমন রজনী বহে যায় রে! ধনু বাণ বল্লম লয়ে হাতে আয়, আয়, আয়, আয় রে! বাজা শিঙ্গা ঘন ঘন-- শব্দে কাঁপিবে বন, আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখী সবে, ছুটে যাবে কাননে কাননে-- চারি দিক ঘিরে যাব পিছে পিছে হোঃ হোঃ হোঃ হোঃ! | রাগ: ইমন-ভূপালী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1289 রচনাকাল (খৃষ্টাব্দ): 1882 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
|