চল চল, ভাই, ত্বরা ক'রে মোরা আগে যাই। প্রাণপণ খোঁজ্ এ বন, সে বন। চল্ মোরা ক'জন ও দিকে যাই। না না ভাই, কাজ নাই, হোথা কিছু নাই-- কিছু নাই-- ওই ঝোপে যদি কিছু পাই। বরা'! বরা'! আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হ'লে ফস্কাবে শিকার। চুপিচুপি আয়, চুপিচুপি আয় অশথতলায়-- এবার ঠিক্ঠাক্ হয়ে সবে থাক্-- সাবধান, ধর বাণ, সাবধান, ছাড় বাণ-- গেল গেল ওই ওই পালায় পালায়-- চল্ চল্-- ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই। | রাগ: ভূপালী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1289 রচনাকাল (খৃষ্টাব্দ): 1882 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
|