২৮    

বল বল পিতা, কোথা সে গিয়েছে!

কোথা সে ভাইটি মম, কোন্‌ কাননে!

       কেন তাহারে নাহি হেরি!

খেলিবে সকালে আজ বলেছিল সে,

       তবু কেন এখন না এল?

বনে বনে ফিরি "ভাই' "ভাই' করিয়ে,

       কেন গো সাড়া পাই নে!

রাগ: রামকেলী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

এই গানটি "কালমৃগয়া" গ্রন্থে আছে

view notation

Renditions Recommended by Readers