৮২    

                    মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি

              স্খলদঞ্চলা চলচঞ্চলা!     অয়ি মঞ্জুলা মুঞ্জরী!

                  রোষারুণরাগরঞ্জিতা!  বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!

              গোপনহাস্য-কুটিল-আস্য  কপটকলহগঞ্জিতা!

                 সঙ্কোচনত-অঙ্গিনী!  ভয়ভঙ্গুরভঙ্গিনী!

              চকিত চপল  নবকুরঙ্গ  যৌবনবনরঙ্গিণী!

                 অয়ি খলছলগুণ্ঠিতা!  মধুকরভরকুণ্ঠিতা

              লুব্ধপবন  -ক্ষুব্ধ-লোভন  মল্লিকা অবলুণ্ঠিতা!

                 চুম্বনধনবঞ্চিনী  দুরূহগর্বমঞ্চিনী!

              রুদ্ধকোরক  -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।

রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

এই গানটি "চিরকুমার-সভা" গ্রন্থে আছে

view notation

Renditions Recommended by Readers