কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে,সলিল দু-নয়নে কিসের দুখে? কমলা দিতেছি আসি,রতন রাশি রাশি,ফুটুক তবে হাসি মলিন মুখে। কমলা যারে চায়,বলো সে কী না পায়,দুখের এ ধরায় থাকে সে সুখে। ত্যেজিয়া কমলাসনে,এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে হেরো গো চোখে। | রাগ: ভৈরবী তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1287 রচনাকাল (খৃষ্টাব্দ): 1881 স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর
|