১৫    

তারে দেখাতে পারি নে কেন প্রাণ। (খুলে গো)

কেন বুঝাতে পারি নে হৃদয়-বেদনা।

কেমনে সে হেসে চলে যায়, কোন্‌ প্রাণে ফিরেও না চায়,

এত সাধ এত প্রেম করে অপমান।

এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না,

প্রাণে গোপনে রহিল।

এ প্রেম কুসুম যদি হত, প্রাণ হতে ছিঁড়ে লইতাম,

তার চরণে করিতাম দান,

বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে,

তবু তার সংশয় হত অবসান।

রাগ: দেশ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1883
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

এই গানটি "মায়ার খেলা" গ্রন্থে আছে
এই গানটি "নৃত্যনাট্য মায়ার খেলা" গ্রন্থে আছে

view notation

Renditions Recommended by Readers