তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা। কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না। হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন, হাসে হৃদয়-বসন্তে বিকচ যৌবন। তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না। এসেছ কি ভেঙে দিতে খেলা, সখীতে সখীতে এই হৃদয়ের মেলা। আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও। জীবনের আনন্দ-পথ ছেড়ে দাঁড়াও। দূর হতে করো পূজা হৃদয়-কমল-আসনা। | রাগ: বিলাবল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫ রচনাকাল (খৃষ্টাব্দ): 1888 রচনাস্থান: কলকাতা, দার্জিলিং স্বরলিপিকার: ইন্দিরা দেবী
|