সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা-- ভালো আর মন্দেরে। আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে-- ভালো আর মন্দেরে। নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা সাগরহৃদয়ে গহনে হয় হারা, ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে-- ভালো আর মন্দেরে॥ | রাগ: মূলতান-ভীমপলশ্রী তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩ রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
|