শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো ॥ সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-- এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো ॥ হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-- ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলা আমার করব রমণীয় ॥ | রাগ: সাহানা তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ভাদ্র, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): 1914 রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
|