ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ॥ বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন-পারে-- সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে ॥ আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত-প্রভাতের পথের ধারে। তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে। প্রভাতের পথিক সবে এল কি কলরবে-- গেল কি গান গেয়ে ওই সারে সারে! বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে ॥ | রাগ: বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ২০ পৌষ, ১৩২৪ রচনাকাল (খৃষ্টাব্দ): 1918 রচনাস্থান: কলকাতা স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
|