Home > Songs > পূজা > ৮৯

৮৯    

তোমার প্রেমে ধন্য কর যারে     সত্য ক'রে পায় সে আপনারে ॥

          দুঃখে শোকে নিন্দা-পরিবাদে

          চিত্ত তার ডোবে না অবসাদে,

                   টুটে না বল সংসারের ভারে ॥

পথে যে তার গৃহের বাণী বাজে,    বিরাম জাগে কঠিন তার কাজে।

          নিজেরে সে যে তোমারি মাঝে দেখে,

          জীবন তার বাধায় নাহি ঠেকে,

                   দৃষ্টি তার আঁধার-পরপারে ॥

রাগ: বৃন্দাবনী সারং
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ জানুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers