হে অন্তরের ধন, তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন ॥ আমার ঘরে তোমায় আমি একা রেখে দিলাম স্বামী-- কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ ॥ হে অন্তরের ধন, এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন। তোমার বাঁশি নানা সুরে আমায় খুঁজে বেড়ায় দূরে, পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ ॥ | রাগ: অজ্ঞাত তাল: অজ্ঞাত রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ চৈত্র, ১৩২০ রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
|