সকল জনম ভ'রে ও মোর দরদিয়া, কাঁদি কাঁদাই তোরে ও মোর দরদিয়া ॥ আছ হৃদয়-মাঝে সেথা কতই ব্যথা বাজে, ওগো এ কি তোমায় সাজে ও মোর দরদিয়া?। এই দুয়ার-দেওয়া ঘরে কভু আঁধার নাহি সরে, তবু আছ তারি 'পরে ও মোর দরদিয়া। সেথা আসন হয় নি পাতা, সেথা মালা হয় নি গাঁথা, আমার লজ্জাতে হেঁট মাথা ও মোর দরদিয়া ॥ | রাগ: কীর্তন তাল: মুক্তছন্দ রচনাকাল (বঙ্গাব্দ): 1318 রচনাকাল (খৃষ্টাব্দ): 1911 স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর
|