বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি-- আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। কেন জানি আপনা ভুলে বারেক হৃদয় যায় যে খুলে, বারেক তারে ঢাকি-- আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি। বাহির আমার শুক্তি যেন কঠিন আবরণ-- অন্তরে মোর তোমার লাগি একটি কান্না-ধন। হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি-- আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি। | রাগ: ভৈরবী-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অক্টোবর, ১৯১৪ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর
|