এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে, এ দেহমন ভূমানন্দময় হবে ॥ চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো, এ জীবনে তোমারি, নাথ, জয় হবে ॥ রক্ত আমার বিশ্বতালে নাচবে যে, হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে, কাঁপবে তোমার আলো-বীণার তারে সে, দুলবে তোমার তারামণির হারে সে, বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে ॥ | রাগ: ভৈরবী তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ আশ্বিন, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ অক্টোবর, ১৯১৪ রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
|