Home > Songs > পূজা > ২০৬

২০৬    

          না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?

          কিসের তরে এই আয়োজন এমন কলরবে?।

অগ্নিবাণে তূণ যে ভরা,    চরণভরে কাঁপে ধরা,

          জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে ॥

বক্ষ আমার এমন ক'রে বিদীর্ণ যে করো

          উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?

এই-যে আমার ব্যথার খনি   জোগাবে ওই মুকুট-মণি--

          মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে ॥

রাগ: ভৈরবী
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল থেকে শান্তিনিকেতনের পথে
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর


view notation

Renditions Recommended by Readers