মোর মরণে তোমার হবে জয়। মোর জীবনে তোমার পরিচয় ॥ মোর দুঃখ যে রাঙা শতদল আজ ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয় ॥ মোর ত্যাগে যে তোমার হবে জয়। মোর প্রেমে যে তোমার পরিচয়। মোর ধৈর্য তোমার রাজপথ সে যে লঙ্ঘিবে বনপর্বত, মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয় ॥ | রাগ: মিশ্র কেদার তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): ২২ ভাদ্র, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ সেপ্টেম্বর, ১৯১৪ রচনাস্থান: সুরুল স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
|