নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে। রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে-- হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে॥ দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে। আকাশ হতে প্রভাত-আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে॥ | রাগ: ভৈরবী তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ভাদ্র, ১৩১৬ রচনাকাল (খৃষ্টাব্দ): 1909 রচনাস্থান: বোলপুর স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী
|