Home > Songs > পূজা > ২৭২

২৭২    

অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে

মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে ॥

          বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী

                   দিক পরানে আনি--

          ডাকো তোমার নিখিল-উৎসবে ॥

                   মিলনশতদলে

তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।

সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,

                             খুলাও রুদ্ধদ্বার

                   পূর্ণ করো প্রণতিগৌরবে ॥

রাগ: হাম্বীর
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1334
রচনাকাল (খৃষ্টাব্দ): 1928
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার


view notation

Renditions Recommended by Readers