বারে বারে পেয়েছি যে তারে চেনায় চেনায় অচেনারে ॥ যারে দেখা গেল তারি মাঝে না-দেখারই কোন্ বাঁশি বাজে, যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে ॥ অপরূপ সে যে রূপে রূপে কী খেলা খেলিছে চুপে চুপে। কানে কানে কথা উঠে পূরে কোন্ সুদূরের সুরে সুরে চোখে-চোখে-চাওয়া নিয়ে চলে কোন্ অজানারই পথপারে ॥ | রাগ: বাউল তাল: দাদরা-খেমটা রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
|