Home > Songs > পূজা > ৩৮৯

৩৮৯    

এ পথ গেছে কোন্‌খানে গো কোন্‌খানে--

     তা   কে জানে তা কে জানে ॥

কোন্‌ পাহাড়ের পারে,   কোন্‌ সাগরের ধারে,

     কোন্‌ দুরাশায় দিক-পানে--

     তা      কে জানে তা কে জানে ॥

এ পথ দিয়ে কে আসে যায় কোন্‌খানে

     তা      কে জানে তা কে জানে।

কেমন যে তার বাণী, কেমন হাসিখানি,

     যায় সে কাহার সন্ধানে--

     তা      কে জানে তা কে জানে ॥

রাগ: পিলু-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার


view notation

Renditions Recommended by Readers