এখনো আঁধার রয়েছে হে নাথ-- এ প্রাণ দীন মলিন, চিত অধীর, সব শূন্যময় ॥ চারি দিকে চাহি, পথ নাহি নাহি-- শান্তি কোথা, কোথা আলয়? কোথা তাপহারী পিপাসার বারি-- হৃদয়ের চির-আশ্রয়?। | রাগ: আশাবরী তাল: চৌতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1291 রচনাকাল (খৃষ্টাব্দ): 1984 স্বরলিপিকার: ইন্দিরা দেবী
|