Home > Songs > পূজা > ৪৪৯

৪৪৯    

     শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে,

নীলাম্বরে ধরণী'পরে     কিবা মহিমা তব বিকাশিল ॥

              দীপ্ত সূর্য তব মুকুটোপরি,

                   চরণে কোটি তারা মিলাইল,

              আলোকে প্রেমে আনন্দে

                   সকল জগত বিভাসিল ॥

রাগ: ভৈরব
তাল: আড়াচৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন


view notation

Renditions Recommended by Readers