Home > Songs > পূজা > ৪৫১

৪৫১    

          শুনেছে তোমার নাম অনাথ আতুর জন--

          এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ॥

     কাঁদে যারা নিরাশায়      আঁখি যেন মুছে যায়,

          যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন ॥

     কত শত আছে দীন      অভাগা আলয়হীন,

          শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন।

     পাপে যারা ডুবিয়াছে         যাবে তারা কার কাছে--

          কোথা হায় পথ আছে, দাও তারে দরশন ॥

রাগ: মিশ্র বিলাবল
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন


view notation

Renditions Recommended by Readers